Skip to main content

কথা বলো, অপসৃত

 দেখ, বিরোধে কোন প্রশ্ন করতে নেই। কিন্তু তুমি যদি প্রকৃত সন্দর্ভে কোন এক অতিপ্রাকৃত বিরোধ গড়ে না তোলো, তাহলে এ বিষয়ে আমারও আর কোন কিছু অশেষ থাকে না। আসলে, সমস্ত লৌকিক। বৌদ্ধিক- কিছু না।

এ বিষয়ে জেন বা জ্ঞানী, কাউকেই মুগ্ধ করি না।
শুধু এইটুকু বিনা বাক্যব্যয়ে জেনেছি যে, সব জানা পরিসীমাগামী। এমন কোন প্রশ্নাতীত সাদা বক, পায়রাসমূহ আজ আর নেই যারা যুথবদ্ধ শকুনি-দলে মানবী বিজোড় খুঁজে নেবে।
৫ অগস্ট, ২০২২

Comments