Skip to main content

Posts

Showing posts from April, 2022

The Seasonal Fruits of Our Youth

  And there you sit Amidst the latest shower of monsoon That gives way To the vapour, radiating in the autumnal air There you sit.   And there you keep on gazing like a feverish dog Gasping heavily Lamenting for the dawn.   And here we sit -- Here - where nowhere bridges here and there Till the moment the gaze is frozen The cold, fervent snow eats our dream In the morgue. And there Our son awaits our youth.   Our youth - Our apple pie is getting cold behind The Christmas Tree. Four years later, I still see How people strangle innocence with beauty Of multiplied growth. How on a red summer evening You and me Stare at the ghostly Christmas Tree That pine for the winter Bright and free.  

সব ঘটনাই কাল্পনিক

  এখন সময় নয় এখন সময় নয় কবিতা ভাবার। আমরা ভাবি কি কিছু? ভাবি বটে, করি না তবুও। দর্শন শিখে নিই নিপাট স্বভাবে, যে যাবে যাবার সময় হলেই ভাবি‌। বদল আসেনা। মার্ক্সীয় মাথা নিচু আর ঘাড় নিচু। এখন সময় নয়, সময় হয়নি আজও। রাস্তা একারই। মরুদ্দ্যানেতে কিছু প্রতিবাদী শব্দেরা বালির জোনাকি হয়ে ওড়ে, দু-তিনটে তাজা লাশ, রক্তের পোড়া গালে ফেসবুকে তাড়িয়ে দেখারই সময় হয়েছে আজ। এখনও কেন বা তুমি থাপ্পড় লাগাও নি নিজেকে সপাটে গালে জোরে? আমরা হেগেল জানি, শোপেনহাওয়ারও ঠোঁটে ঠোঁটে জয়ের শঙ্খ মারি, অলোক-শক্তিশেলে সুডৌল পেছন ফুলে ওঠে। অস্তিত্বেরবাদে মিহি শয়তানিগুলো স্বীকার করতে আজও ফাটে, এখন সময় নেই। যা ঘটছে ঘটে যাক গুজরাটে, রামপুরহাটে। ২৩ মার্চ, ২০২২

জিতামিত্র

  নিজের কাছে সমস্ত দিন হারি, নুয়ে থাকি, তাই লোকে ভাবে চারাগাছ, সামান্য যে বিতর্কী, দলভারী তার তফাৎ-এ পোহাই ক্ষমার আঁচ। মতান্তর যেই মানসিকতায় মাপো শিল্প, শিল্পী - একই মানুষের দায়, শিক্ষিকা যিনি, তিনিই তো 'মা' কারও ; স্বীকার করি না চাপে, কি বা স্বেচ্ছায়। মানিয়ে নি তাই, অপূর্ব তার আলো, পরিবর্তন বিবর্তনেরই দাম। আমার হারেতে কেউ তো থাকলো ভালো! এসে যায় কিছু, যদি নাই জিতলাম? জিতাহব পৃথিবীতে - শেষকথা তারই খুচরো এসবে কিছু নেই সান্ত্বনা, কে দেখবে মুখ,ক্ষতটুকু? যা আমারই? এর চেয়ে কিছু ভালো হতে পারত না? ৩১ মার্চ,২০২১

ভালোবাসার অপেক্ষা থেকে যায়

  ভালোবাসার অপেক্ষা থেকে যায়, দেহাতি রোদ্দুরে। গঙ্গার পাড় বেড়ে ওঠা জংলা বাড়ির ফুল, আখবোনা ক্ষেতে উত্তরে একাকী ময়ূর যখন বিষণ্ণ দুপুরবেলায়, তখনই ধেবড়ে যাওয়া লিপস্টিক, আইগ্লস পেখমেতে আমাদের হাতের লাভ-লক্ আর হেঁটে যাওয়া পথে দীর্ঘ দীর্ঘতর ভালোবাসার করুণ অপেক্ষা থেকে যায়। মনে হয়, আলোর সাথেই কথা বলি মনে হয়, সান্ত্বনা ভালো। গৃহস্থের আকাশচারিতা, টেলিস্কোপ, তারা দেখা জানালা এড়িয়ে - এখনও দেখছি তাই অনেক অনেক জানালা আশরীর বিস্তৃত আছে। মনে হয়, ধ্বনির সাথেই কথা বলি। কারণ শ্মশানেতে কোন ধ্বনি নেই আলোই পোড়ে, আর অপেক্ষা দীর্ঘমেয়াদী, তাও পুড়ে পুড়ে যায়। আমাদের তারা দেখা, আমাদের লাভ-লক্, ম্যাচবক্স শহীদ হয় ময়দানে ঘোড়ার খুরের তাপে, শুধু এখনও অবাঞ্ছিত কিছু ভালোবাসার অপেক্ষা থেকে যায়। ২৯ মার্চ, ২০২২

দোল উৎসব ও একটি ভিক্ষপাত্র

  এক্সাইডের মোড়ে ভিক্ষাপাত্র নিয়ে ক্লান্ত ঘুমিয়ে পড়েছেন যে অশীতিপর ভিক্ষুণী, আমি ওঁর প্রার্থনার কাছে বসি। চারদিকে ট্র্যাফিক জ্বলে ওঠে, জ্বলে ওঠে লাল আর সবুজের সীমা আর এক লহমায়, আমাদের সামাজিক বেড়াজাল ভেঙে যায়। আমি ওঁর নিঃশ্বাস নিই, ফুসফুস প্রগাঢ় করি ধুলো বিস্তারে। কারণ, ভাগ্যদোষে সবাই তো নয়ে নয়ে বিষণ্ণ হয়ে আসে 'অন্যেরা যদি পায়?' - এই ভয়ে। আমরা বিপন্ন হই, জৈবিক খিদে কিছু কখনও তাড়িত করে - সে তেমন বড় কথা নয়। আমরা ঘুমিয়ে পড়ি ভিক্ষার শেষ জেনে সামান্য হয়ে আসে আমাদের সকাল, দুপুর আর এসব প্রবল অবয়ব রবীন্দ্র সদন থেকে আলো হয়ে নেমে আসে রঙিন 'একুশে পা' ভিক্ষা পূর্ণ করে। আজ শুধু দোল উৎসব। ১৭ মার্চ, ২০২২

আগেভাগে

  দাঁড়িয়ে বিরক্ত হই। বিরক্তি কাটাতে চায়ের দোকানে ঢুকি, লটারি কাটি। চা খাই, বাদাম বিস্কুট খাই। অথচ অসহ্য লাগে, বিরক্তি যাচ্ছে কই? পাশের দোকানে ভাত পাওয়া যাবে মনে হয়। ভাত খাব? নাকি আরেকটা সিগারেট ধরাব? অসহ্য লাগে যদি কারও সময়ের আগে পৌঁছতে পেরে যাই আমি। সফল বেতন ভোগ, ঠোঁটের রিনিক আর অনেকে যখন জেনেছে কীভাবে হাঁটতে হয়, কীভাবে মানতে হয় সম্পর্কের চ্যুতি একা হয়ে যাওয়া আর চাকরি খোওয়ানো - তারও বহু বহু আগে এইসব শিখে গেছি আমি, পৌঁছেছি দেওয়াল-সীমানা এই ভেবে অসহ্য লাগে। এখন দুপুর দুটো। আসবে কি? আমার আবারও পৌঁছে যাওয়ার কিছু আগে? ১২ মার্চ, ২০২২

২০২২-এর একটি বিকেল

  পরিপূর্ণ সূর্যাস্তের পাশে বসেছে, আকাশের পাঁশুটে রং। আমরা অন্যের থেকে সরে গেছি বহুদিন আগে। তোমার শব্দ তাই, গলার আওয়াজ মাঝরাতে অভূতপূর্ব লাগে। এখন মেসেঞ্জার, এখন ইনস্টা শুধু স্ক্রিন জোড়া সবুজ হলুদ মোমবাতি - টাইটান,এশিয়ান পেইন্টস। নোটিফিকেশনে ডেকে ওঠে বেড়ালের শীৎকার। তুমিই হয়তো ঠিক নিজেকেও কখনও বা মনে হয় স্নব-ই পৃথিবীতে এখন আর ডায়লগ লেখেনা কেউ মনোলগ সবই। ২১শে মার্চ, ২০২২

বিয়ের আগে যেসব কথা হয়েছিল

  It's a lame lie. এখনো শব্দহীন এক বাঙ্মময় জেগে থাকে গলির বেশ্যাদের শাড়ির পরতে। এখনো হাড়কাটা ঘরে খুঁজে পাই আলুর খোসার ছিটে, দই ভাত পুরনো চুলের ফিতে, আইসক্রিমের চোষা ডাঁটি। চাকরি চলে গেলেও জীবনকে খুব মায়াময় মনে হয়। তাই দশ বছরেও বেঁচে আছি। And all the lanes I adore Breath even. "আমরা কি আরেকটা beer নেব?" "নিশ্চয়ই। তারপর কাল ভোরে উঠব। চুল পেকে যাক, তবুও দেখব কাল কাজের পরে আরেকটা প্রমোশন হয়তো হবেই!" ১০ অক্টোবর, ২০২১