Skip to main content

Posts

Showing posts from December, 2025

Fog Is Not All Density

  Fog is not only density. A blurred-out vision,perplexed, unsure, hands groping toward the next living being, makes us human in the fog. A connection, a voice that bursts yet somehow bleeds, a spooky love appearing out of blue, a croon, a touch unforeseen—a clue rising through the brain’s soft haze, the next unborn line breaking through when the fog is finally gone. Yet last time, our fleet,our honeymoon, a mass cancellation of flights in fog occurred that dead October. I screamed and struck the coffee table, as though the blow could turn you cold and blue. We parted ways when fog grew bleak, and nothing stayed but one long shriek. 7 December, 2025

খিদে

  পরিপক্ব একটি প্রশ্নের পাশে বসে থাকে পরিপূর্ণ বৃক্ষের একটি ফল জ্ঞানের সামান্য আগে। এই প্রশ্নটুকু হাতে আমি বেরিয়ে পড়ি, অনাবশ্যক কিছু খিদে, আর চিন্তাশীল গোলমেলে মন নিয়ে। নিজেকে সান্ত্বনা দিই - এ বিমল, এই স্বাভাবিক, এই আমাদের এক অর্গল বিমুক্ত মনের নিহিত অর্গ্যাজম, বা, স্বাধীনচেতনা। আমার বন্ধুটি শুধু বেমালুম আপেলের স্বাদে জিভ, ঠোঁট চেটে নেয়। ওর লালারসে তখনও হলহলে জারিত আমার প্রাক্তনী, আর তার আবক্ষ শীৎকার ধ্বনি। কারণ, জ্ঞান হওয়া মাত্র আমরা নিখাদ কুকুর এক কিংবা একাধিকে। ধিক্! আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায় অবাধ্য স্বভাব আর খাওয়ার চাহিদা। অনর্থ বিনিময় প্রথায় প্রথায় আমার ওকে তো খুব মনে পড়ে, আর শুধু দিনরাত খিদে পায়, অকম্মা আমার শুধু দিনরাত খিদে, খিদে পায়। ৬ ডিসেম্বর, ২০২৫