পরিপক্ব একটি প্রশ্নের পাশে বসে থাকে
এই প্রশ্নটুকু হাতে আমি বেরিয়ে পড়ি,
অনাবশ্যক কিছু খিদে, আর
চিন্তাশীল গোলমেলে মন নিয়ে।
নিজেকে সান্ত্বনা দিই -
এ বিমল, এই স্বাভাবিক,
এই আমাদের এক অর্গল বিমুক্ত মনের নিহিত অর্গ্যাজম, বা,
স্বাধীনচেতনা।
আমার বন্ধুটি শুধু বেমালুম
আপেলের স্বাদে জিভ, ঠোঁট চেটে নেয়।
ওর লালারসে তখনও হলহলে জারিত
আমার প্রাক্তনী,
আর তার আবক্ষ শীৎকার ধ্বনি।
কারণ, জ্ঞান হওয়া মাত্র আমরা
নিখাদ কুকুর এক কিংবা একাধিকে।
ধিক্!
আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায়
অবাধ্য স্বভাব আর খাওয়ার চাহিদা।
অনর্থ বিনিময় প্রথায় প্রথায়
আমার ওকে তো খুব মনে পড়ে,
আর শুধু দিনরাত খিদে পায়,
অকম্মা আমার শুধু
দিনরাত খিদে,
খিদে পায়।
৬ ডিসেম্বর, ২০২৫
Comments
Post a Comment