মনে তো হয় কিছু, চেনাশোনা অনুজ্জ্বল দিন। দরজায় আত্মহত শবের মত ঝুলন্ত গামছা। ঘর আর সোফার মত সমুদ্র ভেসে গেল কালিকটে হাওয়ায় ঢেউয়েতে। আশা করি, এখনও তেমনই আছো – ছোটখাট পাপ নিয়ে তেমন ভাবো না। আমাদের সিকিম যাওয়া কি হবে? রাস্তায় পিছু-পা, সতর্কতা, একশো চুয়াল্লিশ ধারা, বামেদের বিধি বাম; ক্যামাক স্ট্রিটেতে জেন-জি ভেজ ক্যাফে। Sure? এখনই যাবে? লুনিকে পাঠিয়ে দেবে আবগারি মামার আবদারে? তবে কি ওর সব গেল মায়ের ভোগেতে? নাকি এখনও তোমার কিছু থেকে গেল, সাতমাথা পেরিয়ে আনন্দ-পালিত, রক্তঋণ? মনে তো হয় কিছু, থেকে গেল – পিছুটান, অনুর্বর দিন। ২৭ অগস্ট, ২০২৬