বন্ধুর মৃত্যুর স্বপ্নে জেগে উঠি। সকাল বাস্তবিক। ঘেয়ো, বুড়ো প্রত্যক্ষদর্শী আমি সাক্ষীভাবে দেখে গেছি, কেমন ওর মানবিক দেহ ছিঁড়ে খেল দৈত্যাকৃতি দুই নরক কুকুর। তখনও জীবন ছিল, কুকুরের সাথে পাঞ্জা ছিল। শেষদিকে সেও দেখাল তার শ্বাদন্ত, নখর-ব্যাদান। গলা ফুঁড়ে এল শ্বাপদের শীৎকার। মাকড়সার তন্তুর মত এ আওয়াজ - কখনও শুনিনি। ধরাশায়ী ঊর্ধ্বগামী মুখ, তাকে আরও জান্তব করে আমাদের জীবন বিন্যাস। আমাদের প্রাত্যহিকের গায়ে লেগে থাকে, সেই কুকুরের লালা।
এ বছর মে মাসে দু'হপ্তা সিমলা যাব।
২৭ ফেব্রুয়ারী, ২০২২
Comments
Post a Comment