সুসংবাদ আর আসেনা
আর সত্যিই আসেনা আমার
এই দিনানুদিনে।
অতএব, আমি তো সত্যিই এই ঝাকানাকা অতীতবিলাসটুকু
ভাঙিয়ে খাই। আর মেয়ে পটাতে গিয়ে বলি,
মাত্র পনেরোতে,
মানে তাও তো পনেরো হল,
সুনীল গাঙ্গুলী আমাকে
একদিন পিছলে পড়ে স্কচ খাইয়ে,
নাকি কৃত্তিবাসে কবিতা ছাপিয়ে দেবে বলেছিল।
হেঁ, হেঁ... কেউ কথা রাখেনি।
কেউ কি রাখে?
তাও তো হাফে... হাফ হাতা, শালা,
হাঁটুর বয়সে...
খুশি।
খুশি, মেড়ো মাল
নতুন বাংলা লিখা শিখেছে
হাঁটুর বয়সে,
এই তো ইদ্রিস ওর হাঁটুর বয়সে,
ব্যথা,
বিয়ে হবে ওদের।
প্রজাপত্য। আর লেখা ছাপা হবে
আনন্দ...আনন্দ,
দেশ, আমাদের দেজ...
এসো, সীমাহীন সুসংবাদ,
এসো সুসংবাদ, এসো!
১৮ এপ্রিল, ২০২৬
Comments
Post a Comment