দাঁড়িয়ে বিরক্ত হই।
বিরক্তি কাটাতে চায়ের দোকানে ঢুকি,
লটারি কাটি।
চা খাই, বাদাম বিস্কুট খাই।
অথচ অসহ্য লাগে,
বিরক্তি যাচ্ছে কই?
পাশের দোকানে
ভাত পাওয়া যাবে মনে হয়।
ভাত খাব?
নাকি আরেকটা সিগারেট ধরাব?
অসহ্য লাগে
যদি কারও সময়ের আগে
পৌঁছতে পেরে যাই আমি।
সফল বেতন ভোগ, ঠোঁটের রিনিক আর
অনেকে যখন জেনেছে
কীভাবে হাঁটতে হয়,
কীভাবে মানতে হয় সম্পর্কের চ্যুতি
একা হয়ে যাওয়া আর
চাকরি খোওয়ানো -
তারও বহু বহু আগে এইসব শিখে গেছি আমি,
পৌঁছেছি দেওয়াল-সীমানা
এই ভেবে অসহ্য লাগে।
এখন দুপুর দুটো।
আসবে কি?
আমার আবারও পৌঁছে যাওয়ার কিছু আগে?
১২ মার্চ, ২০২২
Comments
Post a Comment