যেসব বিষাদফুল জমিয়ে রেখেছি প্রত্নগুহার মত আদিম আদরে
ওরা কি তোমার কাছে যাবে?
আমার দু'হাতে যে মুখে শুষে নিই
ঐশী অসুখ
তার তোড়ে ভেসে যেতে যেতে ফিরে আসে
শিশুকাল, দুপুরের মাঠ
হাতের উত্তাপ
সমস্ত বিকেল জুড়ে ভরিয়ে রেখেছে যার শ্বাস
ওকেই দেখেছি সব মুখের আদলে ;দগ্ধ, পূর্ণ, মিতভাষ।
Comments
Post a Comment