এইসব বৃষ্টির সন্ধ্যেবেলা কলকাতায় কেমন একটা মনকেমনিয়া হাওয়া দেয়। স্মৃতির বিকেল নামে উত্তর কলকাতায় শ্যাওলাওঠা বাড়িগুলোর শোওয়ার ঘরে। মুম্বাই, ব্যাঙ্গালোরে ছেলে আজ পাঁচ বছর হল। দুপুরবেলার রোদ কোনদিন ফিরছে কি আর?
আমরা যারা দক্ষিণে থাকি, তারা একটু একটু করে পুজোর অপেক্ষা করি। কখন যেন অতর্কিতে স্মৃতিমেদুরতা আমাদেরও পেয়ে বসে - কী যেন হয়নি বহুদিন? কাকে যেন খুঁজে পাওয়া বাকি থেকে গেল? কোন বই যেন ২০১৫-র বইমেলাতে ও দিয়েছিল, আর বাড়ি ফিরে ছুঁয়েও দেখা হয়নি?
বসার ঘরে তারপর এলিয়ে থাকি কিছুক্ষণ, কিছুক্ষণ,
অনেকক্ষণ।
সন্ধ্যে হয়, রাস্তায় আলো জ্বলে ওঠে
Comments
Post a Comment