বিকেলে আসেনি আজও, সে ছিল বোধনপ্রতিমা।
পাখিদের কুচো ঠোঁট, খুঁটে খাওয়া শস্যের বীজে
ভেঙেচুরে নিজেকেই গোছাতে পেরেছি আমি নিজে?
তাতে কিছু অপরাধ খুচরো পাপের মত লাগে।
পাঁচ কথা বলে ওরা, বলুক না হয় ; পরিমিত
দুঃখের খোঁচাগুলো কুড়ে খায় ইমনে-বেহাগে,
এমন বিকেল কে বা জেনেছিল, আদর-পীড়িত?
ভাষা খুব জড়, তাই এটুকু যাপন লিখে রাখি।
ভিড়েতে একলা হয়ে, অপমানে খুঁড়ে আনি সোনা।
ওদিকে নিজের মুখ, লেকে খুব আদর-সোহাগী,
আমায় ছুঁয়েছ তুমি? সে ছোঁয়ায় আদর ছিল না।
২৬ জানুয়ারী, ২০২৩
Comments
Post a Comment