সেভাবে দেখতে গেলে,
এরকম কবিতা, জগাখিচুড়ি,
নিতান্ত অবৈরী,
অনর্গল লিখে যাওয়ার কোনো মানে নেই।
বিড়ম্বনা প্রচুর
আর,
বিলম্ব প্রকাশে।
তবে, অস্বচ্ছ
অনাড়ম্বর, বিমূঢ় বিস্ময়ে বা
বিনিত অভ্যাসে এরকম শব্দ লিখে গেছে তেমন মানুষের অভাব নেই। জীবনানন্দ ধর। মৃত কবি ; কবিতা সঞ্জীবনী। অথবা, ঈশ্বর গুপ্ত, ব্যাপ্ত চরাচর, থুড়ি,
রমেন্দ্রকুমার আচার্য চৌধুরী,
এ সমস্ত বৃক্ষরাজি,
বাংলা কবিতা বিবর্তনে আজই
এই মুহূর্তে কিই বা দেবে,
একত্বে বা জুড়ি?
এই মূহূর্তে,
সমস্ত বৃক্ষরাজি ব্যাপ্ত চরাচর,
থুড়ি
বিনিত অভ্যাসে লিখে গেছেন যেমন
রমেন্দ্রকুমার আচার্য চৌধুরী।
সেসব প্রকাশের বিড়ম্বনা নিয়ে
মানে নেই, এইটুক জেনেও
বিলম্বিত প্রকাশে,
এসব জগাখিচুড়ি কবিতারা
অবৈরী,
ফিরে ফিরে আসে।
৯ জানুয়ারি, ২০২৬
Comments
Post a Comment