যে সকাল সুস্থতার খবর আনে,
সে সকালে নামো তুমি
গাঢ়।
অপ্রসঙ্গে দেখা হওয়া, বেলাইন প্রত্যাশা
হাজারো
সম্ভাবনাময়ের আলো
তোমার এই সুস্থ চাঁপাফুল-বিছানায়
কখনো এলিয়ে পড়ে।
হেমন্তে পৃথিবী এখন, অথবা আজকাল,
তেমন অমলিন নিয়ে আসেনা,
ঠিকই,
তবু তো ইচ্ছে হয়, তোমার জানুতে বসি,
অশরীরী আবহাওয়া জড়িয়ে ধরছে
ধিকিধিকি
আশরীর প্রলম্বিত বানে।
এ অসুখে বুকে আসা সঙ্গত?
হোপলেস রোম্যান্স কাহাকে বলে
তোমার ছেলে, বা নাতি, জানে?
২৭ মে, ২০২৬
Comments
Post a Comment