Skip to main content

সব ঘটনাই কাল্পনিক

 এখন সময় নয়

এখন সময় নয় কবিতা ভাবার।
আমরা ভাবি কি কিছু?
ভাবি বটে,
করি না তবুও।
দর্শন শিখে নিই নিপাট স্বভাবে, যে যাবে যাবার
সময় হলেই ভাবি‌। বদল আসেনা।
মার্ক্সীয় মাথা নিচু আর ঘাড় নিচু।
এখন সময় নয়,
সময় হয়নি আজও। রাস্তা একারই।
মরুদ্দ্যানেতে কিছু প্রতিবাদী শব্দেরা
বালির জোনাকি হয়ে ওড়ে,
দু-তিনটে তাজা লাশ, রক্তের পোড়া গালে
ফেসবুকে তাড়িয়ে দেখারই
সময় হয়েছে আজ।
এখনও কেন বা তুমি থাপ্পড় লাগাও নি
নিজেকে সপাটে গালে জোরে?
আমরা হেগেল জানি, শোপেনহাওয়ারও ঠোঁটে ঠোঁটে
জয়ের শঙ্খ মারি,
অলোক-শক্তিশেলে সুডৌল পেছন ফুলে ওঠে।
অস্তিত্বেরবাদে মিহি শয়তানিগুলো স্বীকার করতে আজও ফাটে,
এখন সময় নেই।
যা ঘটছে ঘটে যাক গুজরাটে, রামপুরহাটে।
২৩ মার্চ, ২০২২

Comments