নিজের কাছে সমস্ত দিন হারি,
নুয়ে থাকি, তাই লোকে ভাবে চারাগাছ,
সামান্য যে বিতর্কী, দলভারী
তার তফাৎ-এ পোহাই ক্ষমার আঁচ।
মতান্তর যেই মানসিকতায় মাপো
শিল্প, শিল্পী - একই মানুষের দায়,
শিক্ষিকা যিনি, তিনিই তো 'মা' কারও ;
স্বীকার করি না চাপে, কি বা স্বেচ্ছায়।
মানিয়ে নি তাই, অপূর্ব তার আলো,
পরিবর্তন বিবর্তনেরই দাম।
আমার হারেতে কেউ তো থাকলো ভালো!
এসে যায় কিছু, যদি নাই জিতলাম?
জিতাহব পৃথিবীতে - শেষকথা তারই
খুচরো এসবে কিছু নেই সান্ত্বনা,
কে দেখবে মুখ,ক্ষতটুকু? যা আমারই?
এর চেয়ে কিছু ভালো হতে পারত না?
৩১ মার্চ,২০২১
Comments
Post a Comment