Skip to main content

Posts

গেছে যে দিন

মনে তো হয় কিছু, চেনাশোনা অনুজ্জ্বল দিন। দরজায় আত্মহত শবের মত ঝুলন্ত গামছা। ঘর আর সোফার মত সমুদ্র ভেসে গেল কালিকটে হাওয়ায় ঢেউয়েতে। আশা করি, এখনও তেমনই আছো – ছোটখাট পাপ নিয়ে তেমন ভাবো না। আমাদের সিকিম যাওয়া কি হবে? রাস্তায় পিছু-পা, সতর্কতা, একশো‌ চুয়াল্লিশ ধারা, বামেদের বিধি বাম; ক্যামাক স্ট্রিটেতে  জেন-জি ভেজ ক্যাফে। Sure? এখনই যাবে? লুনিকে পাঠিয়ে দেবে আবগারি মামার আবদারে? তবে কি ওর সব গেল মায়ের ভোগেতে?  নাকি এখনও তোমার কিছু থেকে গেল, সাতমাথা পেরিয়ে আনন্দ-পালিত, রক্তঋণ? মনে তো হয় কিছু, থেকে গেল – পিছুটান, অনুর্বর দিন। ২৭ অগস্ট, ২০২৬

The Station Master

  In the night, there is a station. And a cab That takes you straight from the indulgent morning To the lonesome night, yet All hypotheses break free once you pour another glass, And want to be free. I heard the whistle at a distance, And an ambulance, mourning the past And a future that could be yours. But guilt is broken glass: It has taint, stains, honks. A cabin of an insomniac station master. 26 August, 2026

Christmas in July

  I am writing about a Christmas tree in July, without the tapestry of letters or syllables, but with the procured sadness of what was left between you and me last winter night. I knew a man who sold sea-stones and shells in the mountains, after superannuation. It was a perfect chemistry between the pining pines and the saline sea— a life of sedentary calm, long forgiven for the sake of a crippled poem in carpe diem mimicry. 14 August, 2025

Death

These cats – he is dead ; she is dead.  Someone writes, she should be removed  from the residents' group. And, he is your tom cat, no? NO! And, he came to my balcony. NO! I don't this tom, nor his jerry, nor any Toodles Galore. These strays deserve this. By afternoon, flies inherit the face. Around the nose first. Around the eyes. Nobody claims them. Nobody claims having seen them alive. 6 June, 2026

উৎখাত

  বিকেল মানেই দুটো প্রার্থনা-হাত জানলায় সিগারেট। এখনও ঘুমোয় ওরা? হে ঈশ্বর! ঘুমিয়ে থাকতে পারে? আমাদের শৈশব, স্বাতন্ত্র্য, কাগজেতে ভুলচুক যা যা ছিল, খুঁজে ওরা আজ তুলে নিয়ে গেল, পরিচয় নামগোত্রহীন আগাছা চারার মত পাশের খুপরি-ঘর থেকে। এখন যদি না একে বলা যায় কুমির কান্না বা নরসারমেয় মুখে লাগা অসহায় হাসি, তবে তাকে কী বলবে? হিরণ্যকশিপুর কোন সাধনাকে কলার চাবকে দেবে ঘরে-বাইরের চৌকাঠে অমরতা? পাড়ায় সাঁজোয়া গাড়ি, সাইরেন। আলো‌ প্রত্যাশী, অং, বং, গংয়ের আওয়াজ আর ঢং সেরে কিছু কিছু ন্যাড়া মাথা বেরিয়েছে, গায়ে রং, বিপাশনা শেষে আমার মেয়েকে, ওরা এই তুলে নিয়ে গেছে। এখন গারবেজ ব্যাগ চলে যাবে ওই পাড়ে, অসূয়া বা সূর্যের দেশে। ৫ জুন, ২০২৬ Disclaimer : This poem emerged from this photgraph by Paolo Belloni , shared with me by Arijit Lahiri

𝐀𝐬𝐡𝐞𝐬 𝐚𝐧𝐝 𝐏𝐞𝐨𝐧𝐢𝐞𝐬

Days replace days. The deads leave. The room adjusts. A friend carried his mother In an urn of weather. A week before she said, “Look, the peonies are opening.” He scattered her there. The rest went downstream. Petals. Ashes. Current. Dusk. He sat in the garden of childhood and innocence, where he and his mother talked for no reason and argued over nothing. A cigarette smouldered. Smoke on air. Ashes on water. The peonies, indifferent archivists, kept flowering. For a moment, he searched for an ashtray. Then forgot why. 4 June, 2026

কান্না

  কাঁদিনি কখনো। তাই, চোখের ওষুধটুকু স্বচ্ছ গড়াতে দেখে মনে হল কষ্ট না হোক, তবু কদাচিৎ, মাঝেমাঝে, এমন কান্না ভালো। আমার বন্ধুর দেহ স্বপ্নে কুড়িয়ে কুড়িয়ে খেল দানব কুকুর – কাঁদিনি। বিলে ভুল করেছে ওরাই ; তবু রাতে কালো নালা থেকে উঠে আসা সুদর্শন বাউন্সার কেউ, ঘাড় ধাক্কিয়ে ওর ওজনটা মেপে নিল সাদাটে কলার ধরে – কাঁদিনি। আমার বিড়াল কিছুদিন আগে মারা গেল। রাস্তায় কালো মাছি। আমারই তো‌ দায় পড়ে, শ্মশানবন্ধু হই? নাহ্, কাঁদিনি। কাঁদিনি। বেশ আছি। পালিয়েছি আমি, স্রেফ কান্নার থেকে পালিয়েছি। তবু এখন এমন হাল, মাগ্যির বাজারে যদি এটুকু গড়িয়ে পড়ে ওষুধ-বিষুধ, তাহলে আমার গড়িয়ে পড়া আরো কয়দিন ঠেকে যায়। পকেট ফুঁপিয়ে ওঠে, তবে, আমি বাঁচি‌। নিজের জন্য গর্বিত বুক ফুলে ওঠে নকল কান্নায়। ৩ জুন, ২০২৬