পঞ্চগঙ্গা পাড় বেয়ে নেমে এল
অপূর্ব আলো।
পাতলা কুয়াশা, চাদরের মায়াবী নিবিড়,
যা কিছু মিশকালো -
এমনই মুহূর্তে প্রগাঢ় হয়।
বন্ধুর আর্ধেক শরীরেতে
লেগে থাকে আকন্ঠ জিভের স্বাদ,
অলীক বা কিছুটা শাঁসালো।
এমন পায়রা বুক,
এমন জলেতে নিম ভেসে থাকে
মণিকর্ণিকা, অসি ঘাটে
এমন ত্বকের ফল দাঁতে কাটি -
নিখাদে কখনও বা, কখনও
তুমুল ও সপাটে।
আমাদের মাঝে শুধু এক বুক দাঁড়িয়ে রয়েছে
ছোটবেলা,
শিশু,
প্রশ্রয় -
সামান্য বৃন্তে রাখি আঙ্গুলে আলতো ঢাল ;
সে স্পর্শ ভোলবার নয়।
২১ নভেম্বর, ২০২১
Comments
Post a Comment