হাজার শব্দ লিখে হাতের গুলি দুটো একটু থিতিয়েছিল,
আর এর মাঝে বলে কিনা,
"সকালে দোকান দিতে হবে"।
কী গেরোয় পড়া গেল, বাল!
ওদিকে রাঘব দা আমায় তো ভরে ভরে দিল।
এ মাসের হিসাব চাই ; টিকিটের কমিশন,
আলো আর লাইসেন্স, ট্যাক্সের রশিদ।
গতমাসে দুটো মাল সেকেন্ড প্রাইজ পেল
হারামির জাত সব,
আসেনি এখনও।
আমার কী? ও বুঝুক।
ছেড়ে দেব, সব ছেড়ে দেব।
এই খাতা ছুঁয়ে বলি -
এখনও লেখকসূচী প্রকাশ পেল না।
বইমেলায় এবছরও কাটতি না হলে
যা কাটার, কেটে দেবো আমিই।
বাবুর জলের ব্যাগ, তোমার সরস্বতী চোখ -
সব ছেড়ে দেব।
কলার ধরে ছিল না? এবারেও ধরেই নামাবে।
সব হিসেব হয়ে গেছে।
দেখি কোন বোয়ালের বাচ্চা
এবার থামাবে।
২০ ফেব্রুয়ারী, ২০২২
Comments
Post a Comment