যদিও প্রত্যক্ষ নয়
তবু পরোক্ষ অনেক সূঁচের মতন আঘাত ফিরে আসে।
দুপুর বিকেল হয়,
বিকেল বিকল হয়,
বিকলাঙ্গ কুকুর চেটে নেয় ল্যাজ -
পারঙ্গমা।
তবুও শ্মশানের ঝিকমিক
অলৌকিক স্তব্ধতা
আমাদের সীমাবদ্ধ করে। আমাদের মধ্যে এক
অভূত বুদ্ধ জেগে ওঠেন।
ক্ষমা, ক্ষমা
সৎ চেষ্টা
বা
সম্যক সমাধির মত।
আর কত ক্ষমাশীল হব?
চেষ্টা, চেষ্টা
ধুর শালা
খুলা সান্ড,
শেয়ার বাজার
সম্যক জীবিকা
কে দিচ্ছে, তোর বাবা?
সমাধিটা ভালো,
ভালো!
অতএব সমাধিস্থ হব।
কাল
খবর পেয়েছি
বিপাসনা অভ্যেসে ১০দিন কেউ কারো পরোয়া করে না - শুধু,
শব্দেরা শ্রমিক হয়ে যায়
কাল থেকে,
Appraisal-কেই শ্রমিক বানাব।
৮ মার্চ, ২০২২
Comments
Post a Comment