বাতাস আদুরে হলে
ল্যাপটপ ডানা বুজে নেয়।
কোন প্রকৃত সারস ধর্মে নয়,
এই যে একটুকরো বিকেল হয়েছে
আর তুমি মুছে নিচ্ছ ঠোঁটের ওপরে ঘাম
কপালে ধেবড়ে যায় লিভ-ইনে লালের উপমা।
বাতাস নিঃস্বার্থ নয়;
অতএব ,তোমার হঠাৎ কিছু সম্ভ্রমে বিভ্রমে
অকস্মাৎ না এলে
কেনই বা আদরিণী হবে?
তেমনই হঠাৎ চলে গেছ।
অথচ পুকুর পড়ে আছে।
সাময়িক রাত্রিকে মাড়িয়ে যাওয়ার আগে
হাঁসেদের আর্তি শুনেছ?
৫ জুন, ২০২২
Comments
Post a Comment