তোমার সৃষ্টির ঘরে নেই কোন দেবতার বাস ।
একা হাতে যা যা লিখে গেছ,
বিস্তর জটিলতা, যা যা ছাইপাঁশ,
তাতে আছো কতটুকু তুমি?
তুমি- দৈনন্দিন?
দীনতা ঘিরেছে সব ভাবনা স্বভাব।
পেশা তার কতটুকু জানে?
বন্ধ্যা চোখের ভারে
গড়িয়ে গড়িয়ে
শেষ
তলানিতে বাঁচো ।
সুস্থির প্রার্থনা, জানে তার মানে !
১৩ জুন, ২০১৫
Comments
Post a Comment