এই সমস্ত বিষণ্ণ ঘুম জানে
তবুও কিছু খুচরো ধুলো কখন
এদিক, ওদিক, সমস্ত দিক ফেলে
ঢুকছে কিছু, জানলা উথাল তবু
আমায় তুমি তার বদলেই পেলে।
বলছি তবুও, এটাই আমার কাজ -
এখানে থাকুক। কারণ তোমার কাছে
স্বগতকথন নিজের, যদি না বোঝো
বুঝব কীভাবে তোমারও বলার আছে?
যাচ্ছি চলে মন খারাপে বড়
যেমন শহর ইলেকট্রিকের তারে
ঝুলতে থাকে শীতের দুপুরে এখন
বেনিয়াপুকুর, একাকী ডেনভারে।
বছর পেরোক; তবুও সবাই যখন
মধ্যমেধায় হচ্ছে জড় শীতে
থাকছি আমি, বলার আছে অনেক -
আলিমুদ্দিনেতে বা পার্ক স্ট্রিটে।
Comments
Post a Comment