বিকেল একটি শান্ত পথের নামে
অফিস ফেরত গড়িয়ে যাওয়া ঘাম,
যে পথ দিয়ে যাচ্ছে রোদের ফেরি
সে পথেই না হোক, একটু থামালাম?
সন্ধ্যে ছ'টা, এখন সময় হাজার
হাঁটতে শেখে শহরতলী কারণ -
কাল সকালেই করতে হবে বাজার।
টেবিল চাটুক স্যান্ডউইচের মেয়ো
ফিরুক গাড়ি, সকাল ঘরে জ্বলুক
কাল তো আবার কলস্। এখন তবে
ভদকা নেবে? বিয়ার? কফিই চলুক?
Comments
Post a Comment