যখনই মনে হয়েছে কিছু শিখব তখনই এমন একজন শিক্ষক পেয়েছি, যাঁর কল্যাণে শেখাটা অত্যন্ত পরিশ্রমসাপেক্ষ হলেও উদ্যমের অভাব হয়নি এক ফোঁটাও। অনেকেই বলে থাকেন, একজন ভালো শিক্ষক নাকি বিষয়টাকে সহজ করে দেন। আমার শিক্ষকেরা আমাকে বুঝিয়েছেন, বিষয়টা কঠিন এবং সহজলভ্য নয় বলেই এত ইন্টারেস্টিং এবং এর পেছনে কিছুটা সময় এবং ভালোবাসা দেওয়া চলে।
শিক্ষক দিবসে এসব কথা শুয়ে শুয়ে ভাবি, আর মনে হয় আমি কোনদিন নিবেদিতপ্রাণ ছাত্র হয়ে উঠতে পারিনি। আমার মধ্যে অনেক অভাব রয়েছে একাগ্রতার।
এই 'একাগ্রতা' শেখানোর মতো একজন শিক্ষক যদি কোনদিন এভাবেই পেয়ে যাই...
5 October, 2021
Comments
Post a Comment