দুপুরে হোটেলে বসি ;
এ রাত, আমার কিছু স্খলনের রাত -
তাকে তাই ভুলেও ভাবি না : উফ্,
বিছানায় কীভাবে যে মা-মাসি-মনোনীতা এক হয়ে যায়!
বাটন্ মাশরুম আজ ওমলেটে ছিল,
দাঁতে ওকেও কেটেছি। ছি, ছি!
ক্যানাইনে চকচকে ইডিপাস, শরীরী তরল -
সবাই আমাকে বলে, উঠো না। ঘুমিয়ে থাকো,
রাতটুকু সকালে গড়াক। তবু ,
হোটেলে বসতে হয়।
এই মুখে ভাত খাব, অন্নপূর্ণা মা গো?
১৬ জানুয়ারী, ২০২৩
Comments
Post a Comment