হাত জোড় করি।
তুমি তো জেনেছ? কত ঘামের আড়ালে,
আমার সমস্ত প্রেম পার্কস্ট্রিটে দাঁড়ালে
উজাড় হয়ে যায়
জানুয়ারি মাসের দুপুরে,
অথচ বইয়ের দোকান খোলা, কুসুমের রোল। নুপুরে
আজও কেউ রুমঝুম তোলে নি তো,
এখনো মন্ত্রবলে দাঁড়িয়ে রয়েছে স্বতন্ত্র, ভীত
আমাদের শরীর বেয়ে নিউরন গড়ে, মরে যায়
আমরা শুধুই ভাবি চুমু খাব। জিভের গন্ধ নেওয়া দায়--
এখনও সকাল হয় ফ্লুরিসে, বেকনে
সানি সাইড আপে
আমাদের শৈশব শুধু সানি লিওনি বা, মির্জাই মাপে।
তবুও জেনেছি প্রেম - এখানেই শেষ নয় কিছু,
আমরা সমস্ত মদ,
আমরাই একুশের যীশু।
২৩ জানুয়ারি, ২০২২
Comments
Post a Comment