মুগ্ধ হওয়ার আগে, মুহূর্ত তুলে নাও ফোনে
চোখেতে দেখার আগে পিক্সেলে আশরীর মাপো
পৃথিবীর তোমার কাছে ভার্চুয়ালের দড়ি-সাঁকো।
আসলে দীঘা বা পুরী, দার্জিলিংয়েও সব একই
ঘুরতে যাওনা তুমি, তোমাকে ঘোরায় প্রতিবেশী।
চুইখামে কিছু আছে? থাকা হোক গ্যাংটকে, মলে
রোলেপে নাইটক্লাব নিয়ে যাও, নাচে - "দারু দেশী"।
আসলে 'জোনাস' কোন বোনাস আনেনা, তবু যাওয়া ;
ফলোয়ার্স হাজারেতে, বাজারেতে ছবি তাও ফিকে।
বাড়িও বানানো বাকি। এবার তো মলদিভস্ চাইই।
ধীরতা পিছলে যায়, চলনের দিনলিপি লিখে।
এখানে কিছুই আর অবাক করেনা চলাচলে,
এ চলার শুরু নেই, মনে হয় নেই কোন শেষ-ও।
নিজের থেকেই আরও আরও কিছু বড় হতে হতে গিয়ে,
নিজেকে বেভুলপথে কোথায় নামিয়ে এনেছ।
২৬ নভেম্বর, ২০২২
Comments
Post a Comment