জীবিতের তাপ থেকে ধুলোদের আঁচ লাগে গায়ে
পথের দু-ধারে দেখি গড়ে ওঠে নদী - জনপদ
নর্দমা ঠেলে ওঠা শিশুদের কোলাহল মেশে।
ফাল্গুনী শস্যের আল বেয়ে বয়ে আসা জল
ফুলে-ফেঁপে ওঠে গ্রামে। বাসনের শুকনো এঁটোতে
ঝকঝকে পোড়া ছাই। চকচকে ইলিশের স্বাদ
স্বপ্নেরা গাঢ় হয় ; গভীর গভীরতর ভাত-
-গন্ধেতে নেশা জমে। ক্ষয়ে আসা হাতের চেটোতে
সরস্বতী ঠাকুরের পুজো হয় , ফুল জমে পায়ে
জেগে ওঠে বিশুদ্ধ শ্বাসবায়ু, ফুল-পাতা-করুণার জলে।
ওই জলে খাওয়া হবে। ও'বেলার মশলার ঝাঁঝে
পড়ার সুযোগ পাবে আজ, আগামীর ছেলে-মে'রা।
এসবের ইতিহাস খড়কুটো দম্পতি রাখে
আমার সন্তান যেন আজীবন দুধেভাতে থাকে।
January/February 2016
Comments
Post a Comment