আমার বড় হওয়া মানে
এক একটা ভুল পেড়ে পাওয়া।
বসের মাল্টি টাস্ক, -
কোনকিছু গুছিয়ে হল না।
এতদিন বুঝতে পারি নি,
দুটো স্ক্রিনে ওরা কীভাবেতে অনর্গল বকে যেতে পারে।
মাথা দুটো নাকি?
অথচ, এটাই করি -
আউটলুক, টিমস্ কলে।
ওদিকে debug জারি,
বোবা
বোবা
এদিকে, কে যে আবার কলে টেনে নিল!
ঢুকে যাব?
অন্তর্বাহিনী স্বর, বলো, বলো
কোথায় পালাব?
জখম মেট্রোতে তুলি
বিমর্ষ বাহিনী।
মোবাইল গোঁজো,
কানে, পেছনেতে,
সব ফুটো আটকে এবার তবে
উটপাখি হও।
সও,
প্রমা,
অপারগ কুমার, জানো,
অর্থই ভূমা?
২০ জানুয়ারী, ২০২৩
Comments
Post a Comment