ফিরে ফিরে আসে।
ফিরে ফিরে আসে,
পার্কস্ট্রিট ২০১২
মিউজিক ওয়ার্ল্ড, প্রত্যাশা হাজারো
"তুমি কথা দিয়েছিলে
৭টায় ঢুকবেই আজ..."
সেইসব প্রতিধ্বনি,
বিপণ্ণ তরুণ কোলাজ
হাতজোড়, দোয়া আর
সেন্ট পলস্, সাউথ সিটিতে
দক্ষিণাপন, লেক,
ফার্স্ট-ফ্লাশ, পেয়ালা-পিরিচে
যোগাযোগ মেপে নেয়
ঐশীর বুকে ঘন শ্বাস
"এভাবে গুছিয়ে রাখো?"
বিছানা, চাদর জুড়ে,
দুপুরেতে তত্ত্ব-তালাশ।
ফিরে ফিরে আসে সব ফেরিওলা স্বর আর ট্রামের দুপুর
শপথ পিছলে যায়, শব্দ কবচে রাখি প্রগাঢ় চুমুক।
৩ ফেব্রুয়ারী, ২০২২
Comments
Post a Comment