বলছ?
আমি তো আমার হাতে কিছুই রাখিনি।
প্রতিবার - আশরীর, ঠোঁটের পরিধি
খুঁটে খুঁটে, শেষমেশ খুবলিয়ে -
তুমিই নিয়েছ!
তবুও অতিমানবীয়,
ধুর ,ধুর,
বায়বীয়
(নাকি দানবীয়?) - চুপ করো! -
কিছু না একটা দেখ,
হয়ে গেছে।
দেখ, দেখ! ভালো?
হুম্, ভালো। মানে বেশ ভালো।
বলছ?
এখানে সমস্ত কিছু সীমা-পরিসীমা মেনে যেন
বলা হয়।
সময়ের নিয়মই তো এমন।
ওই!
শোন, শোন ;
ভুল বুঝোনা। ও না - খুব ভালো।
আমার জন্য ঠিক খাপেখাপ।
শোন শোন,
একদম, প্লিজ, ভুল বুঝোনা ওকে।
কেমন?
উফ্! কীঈ হল?
জ্বলছ?
ঠিক বলেছি না?
এখনও ঠিক এভাবেই
জ্বলছ?
৪ ফেব্রুয়ারি, ২০২৩
Comments
Post a Comment