প্রতিটি বয়স্ক প্রতিবেশীর এভাবে চলে যাওয়া,
আমাকে বাবার আসন্ন মৃত্যুর
আমি রুমাল কপালে রাখি;
বাড়ি ছেড়ে
ছিটকে বেরিয়ে যাওয়ার কথা ভাবি
শ্মশানবন্ধু হওয়ার দায়িত্ব এড়াতে।
কিন্তু এই বেয়াড়া বুকের ব্যথাটা, শালা,
গত সপ্তাহ থেকে বহুৎ জ্বালাচ্ছে।
সিগারেট ছাড়ো তো!
উঁহু, কমাবো কমাবো। তবে, তার আগে,
মদটা ছাড়তে হবে।
ঐসবে কিছুই হয় কি নাকি?
রাজাদা চল্লিশে চালশে পড়ার আগে
চলে গেছে গতকাল।
নিরামিষ খেত। সকালেতে প্রাণায়াম।
ধুর!
আর বুঝি,
মনকে শান্ত রাখার দায় থেকে প্রতিদিন
আমাদের পালানো হবেনা আর।
জন্মে মৃত্যুদাগ থেকে যায়।
স্বভাবে স্বভাব বাড়ে।
ওদিকে ওপরওয়ালা খিল্লির মা-বাপ করে
শুধু আসামী দাগিয়ে দেয়।
এসবের মনোপলি চালাবে? চালাক ও!
ওসব হবেনা, বস্।
বাবা কেটে পড়বার আগে,
আমিই পালাব।
৬ ফেব্রুয়ারী, ২০২৩
Comments
Post a Comment