না থাকলে টের পাওয়া যায়।
"আমি চলে গেলে, বুঝবি তখন" -
ও বলত,
মা-ও।
কাগজে ফিচার লিখে
আঙুলের রাগটুকু উগরিয়ে দিতে,
ইন্ডাকশন গ্লাস-টপ আর গরম বোতাম,
পাশ কাটা বেপরোয়া অডি ভেবে
ঠুকে দিলে।
এখন সকাল প্রায় হয় হয়। রান্না হবেনা।
তুমি! এসব প্রবোধ ভেঙে তবু লিখো,
মূল্যবোধ মোটে নেই।
গোল্লায় গেছে সব কর্পোরেটেতে,
আর গুজু সন্ত্রাসে।
ওহ্ আর তুমি!
এসব প্রবোধ ভেঙে তবু শুধু ফিরে ফিরে যেও,
আয়ুর্বেদের প্রসাধন আর,
বৈদিক গ্রামে। পুরোনো দিনের অভ্যাসে,
অলৌকিক খোঁজে
যখন থাকে না কিছু,
যে বোঝার সেই শুধু বোঝে।
২৮ ফেব্রুয়ারী, ২০২৩
Comments
Post a Comment