এ সমস্ত আবহমান -
অর্জিত ফসল কিছুটা।
আলো
ধারাবাহিকের পর ধুয়ে নিই কলম,
পাতাটি
অসহ্য মনে হয় আমাদের দেউলিয়া জীবন-জীবিকা।
বইও তো বিক্রি খোঁজে।
ছাপাখানা, বিপণনকারী
দারিদ্র্য মিশুকে নয়, দর্শনে বুরিদানী গাধা
অকৌতূহলী হয় - পেশা না লেখার দিকে যাবে?
অথচ বিকল্প খোঁজে সবাই রোদের কথা বলে।
ও.টি.টি ধরেছি আর
সিরিজে লিখছি,
টাকা আসে।
সিরিজ লেখার পরে কী-বোর্ডে, স্যানিটাইজারে
লেগে থাকে শুদ্ধির গ্লানি,
মিশকালো।
বইমেলা সাক্ষরে আরও তো বিক্রি করা বাকি,
ধুলোর রোদেরা ওড়ে এখনও দুপুরবেলা,
আলো।
৪ মার্চ, ২০২২
Comments
Post a Comment