এইভাবে ছুঁয়ে যেতে নেই।
মন ভালো করা হাওয়া দিয়ে যায়,
অথচ এও তো জানি,
আলোর বাতাস হয়ে বয়ে যাওয়া অতখানি সুকোমল নয়।
বরং, দুপুরেতে আলো-রোদ এখন প্রবল হলে,
জানলা ভেজিয়ে রাখি।
সমস্ত ছোঁয়াচ থেকে বাঁচি।
আমরা সামান্য লোক।
আমাদের মনগড়া আলোয়
হঠাৎ এমন করে ধাঁধা লেগে গেলে
বেমক্কা ছাই দিয়ে চাপা কিছু 'আগুনের অবাক ফোয়ারা'
খুলে যায়।
সবই প্রকাশিত, খানখান।
এখন এই আচমকা ছুঁয়ে গেলে
কীভাবে লুকাবে বল, তোমার কুঠুরি ঘাস,
সীমা-পরিসীমা আর ব্যবধানী
তোমার সম্মান?
১৪ মে, ২০২৩
Comments
Post a Comment