বিকেলে চা হয়।
লাল চা স্বচ্ছ কাপেতে,
গরম ধোঁয়াটে ভূত এক নাক সুবাতাস টানে।
ধোঁয়ার উবে যাওয়া দেখে মনে হয় -
কীভাবে সম্ভাবনা সব মিলিয়ে যাচ্ছে আমাদের
দিন-প্রতিদিন।
বোনেরও তিরিশ হল,
আমি পঁয়তিরিশে।
লিখত কৃত্তিবাসে ;
সাহিত্য-একাডেমী ম্যাগাজিনে
ওর গল্প বেরিয়েছিল ছাব্বিশে।
এখন কপাল, গালের ভাঁজে,
অ্যান্টি-এজিং ক্রিম
শুধু লাইন বরাবর টেনে আঁকে।
এটুকু লেখার হাত,
তাই লেখে।
ওদিকে চায়ের লাল টেবিলে পড়ে আছে।
খানিক ঠান্ডা হোক।
পড়ে থাক ঠান্ডা লালের আভা এক কাপ।
আমার রক্ত
তাও তবু গরম তো ছিলই তিরিশে!
১৪ আগস্ট, ২০২৩
Comments
Post a Comment