অস্তিত্ব গুবলেট হয়ে যাচ্ছে,
যাবেও।
তুমি সরিয়ে দাও সমস্ত পরম পার।
কারণ ওপারেতে কেউ অপেক্ষা করছে।
ছোটবেলায় এমনই বোঝানো হয়, তাই
ট্রেনে চাপি -
সযত্নে বোঝাপড়া শিখে আমি দখলেতে নিয়ে আসি
জানলার সিট।
পারাপার, ধানক্ষেত, সমুদ্র, হিমাচল চলে যায় -
আমি খুঁজি ওপার,
অপার।
আসলে জানলা এক পারাপার খেলা আর,
বেরিয়ে যাওয়ার ভয়
ঢক্বা-নিনাদ,
লোকচক্ষুর আড়ালেতে অক্ষম করুণাপ্রবাহ।
আমাদের চাকরি বদলি।
এই শুধু, আর কিছু নয়।
তবু, কেন যে অস্বস্তি হয়!
কেনই বা বলতে পারিনা?
বিকল্প? পেছন মারি!
এটুকু অকুতোভয় এখনও অবশিষ্ট রেখেছি,
কিছুর আর ধারও ধারিনা।
২২ জুলাই, ২০২৩
Comments
Post a Comment