পৃথিবী আশ্চর্য হলে,
অথচ আমরা নাকি,
বিকল্প ভুলে গেছি, নির্মাণে
বহু যুগ আগে।
বাতাস নিজের ভাবি। নির্বিকার মেঘ-ও।
তাই এই অক্ষরে লিখে রাখি আমাদের
ভালোবাসা, ক্ষয়িষ্ণু আদর আর স্নেহ
তবে একথাও খুব জানি,
এ সমস্ত একমুখী নয়। বিনিময় প্রথা।
কাজের কাজটুকু হয়, আমাদের আয়ুর আর বাতাসের
অলিখিত আদান-প্রদানে।
দেখা যাক্ - থাকি কিনা ; আর কতদিনই বা থাকি!
এখনো অল্পদিনই পৃথিবীতে,
এসো, খুব সচেতনে
এসমস্ত অলিখিত বাতাস আর বিকল্প লিখে রাখি।
৮ জুন, ২০২৩
Comments
Post a Comment