এই রাতেই শুধু সময় হয়?
সারা দুপুর শুধু বিছানা পড়ে আছে
চাদর, সিরিজেরা, কানেতে নেটফ্লিক্স
ক্লাসিক, কোক আর বিঞ্জ ওয়াচ।
সকালে কথা হবে বলেছিলে।
আমাকে মেনে নেওয়া সহজ নয়।
এই রাতেই শুধু সময় হয়?
চোখেতে লাইনার বিকেল হবে তাই,
ঠোঁটেতে গ্লস আর গালেতে ব্লাশ।
এখন আইপ্যাডে খুঁজছি প্রাক্তন
জিভেতে প্রাথমিক চায়ের ফ্লাশ।
সাতটা হল তবু সময় নেই?
অথচ দরজা খুলেছে যেই,
ঘরেতে রোদ আর বেপথু শ্বাস -
টেবিলে ব্ল্যাক কফি, টোস্টে মাশরুম।
বিয়ে তো নেক্সট মাসে। এ অভ্যাস
করতে যা যা লাগে, যত সময়-
এ অপচয়?
এই রাতেই শুধু সময় হয়?
এই রাতেই তবে সময় হয়?
২২ অক্টোবর, ২০২১
Comments
Post a Comment