এক মুহূর্ত আগেও যা ছিল ঠিক,
দিনানুদিনের পাপ যায়।
শীত, মিঠে শীত থেকে কাবাব আর কম্বল,
প্রবল, প্রবলতর হতে হতে, একদিন
নিজেদের নিউমোনিয়াও ধরা পড়ে।
দু পেগ বা তিন,
তারপর এখন আর হলুদ বমির মত খেতে লাগে
আদরের তরল পানীয়।
দিনানুদিনের পাপ -
যা যা ছিল বিলাসবহুল সব, এখন তা স্বাভাবিক।
যায়
শুধু এখন ডিসেম্বর এলে ভাবি,
এবছর আমাদের মিতব্যয়ী, স্বল্পাহারী যাপনের
কথা হয়েছিল।
এবছর আমাদের ভালো থাকবার কথা হয়েছিল।
এবছরও হবে।
যে পর্যন্ত না ফুরিয়ে যাচ্ছি এই পাপ নিয়ে
দিনানুদিনের উৎসবে।
৬ নভেম্বর, ২০২৫
Comments
Post a Comment