কাগজ,কলম – সাদা
বালিশও অস্থির, আর
চুল এলোমেলো।
প্রয়োজন নেই আর কবিতার স্নিগ্ধতা।
রুটি আসে নিয়মিত পাড়ার হোটেল থেকে,
ডিমের কারি।
এটুকুই প্রয়োজন। সময়েতে স্নান, খাওয়া,
চেরা চেরা অনুর্বর ঘুম, নিরাসক্ত লেখনী।
এই নিয়ে ক বছর হল,
কাগজেতে, ম্যাগাজিনে একটাও কবিতা লেখো নি?
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
Comments
Post a Comment