দীর্ঘ জীবন ভালো ; দীর্ঘ জীবিকা হওয়া ততখানি নয়।
তবু পেটের দায়েতে আর ওষুধের দায়ে
তুমি আজীবন চলে যাও, নিজেকে আশ্বস্ত করে, সেইসব বেপাড়ায়
যেখানে দায়েতে শুধু মনটুকু বিমা করা যায় না এখনও।
ওদিকে স্বাস্থ্য আর জীবনবিমার খাতে
এ বছরে খরচ বেড়েছে।
তোমারও তো ষাট হল।
এখন সন্ধ্যে মানে চাদর, বালিশ আর
ঊর্ণনাভের মত বিছানা জড়ানো।
রাতেতে সেদ্ধ ভাতে আলুনি আলুর ধমকানি –
আজকাল ভুলচুক বেশিই হচ্ছে।
দীর্ঘ জীবিকা ভালো নয়, ভালো নয় ভুলে যাওয়া
নালিশ খাতায় কিছু এন্ট্রি এসেছে এই মাসে।
জীবনে এও হল? হে ঈশ্বর!
আর কত গালেতে চালিয়ে যাবে অদেখা আঙুলছাপ?
আর কত জীবন-জীবিকা বাকি আছে?
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
Comments
Post a Comment