যেই না রাত্রি হয়েছে,
আমার মনে পড়ছে সেই বুড়ো কুকুরের কথা
যে আজও পাড়ার মাসির মত দেখে
খেঁকিয়ে ওঠে –
বলি, আজও এ পাড়ায়?
পথ ভুলে নাকি?
প্রতিবন্ধকতার আজ বাংলা হয় না,
তাই আজন্ম বাংলা খোঁড়া ওরা মেট্রো ফলকেতে
"দিব্যাং যাত্রী" বলে চালিয়ে দিয়েছে।
এখন অবধি যা যা বোঝা যায়,
মেয়েদের পটিয়ে, ওহে পটিয়সী,
লাভ নেই কোনো।
বরং, ব্রো - টেক্ লভ – এসব আবালপনা
ঢের ঢের, দেড়গুণে ভালো।
দেখছ না, খুঁড়িয়ে চলেছি,
তবু দেখ দেখ, গোল্ড মেডেল পাওয়া চোদ্দ আনার
রং মুখে-ঠোঁটে লেগে আছে।
এত সহজেই তুমি রাস্তায় কলার, গালেতে লাল
ছুঁয়ে দেবে? ওসব হবে না, আবুলিশ্।
সাবধান, ওয়ে ওয়ে। তফাৎ! তফাৎ যা!
পুলিশ ডাকব? বল?
ডাকব পুলিশ?
৪ মার্চ, ২০২৬
Comments
Post a Comment