মৃত্যু নয়,
অথচ মৃত্যুর মত স্বচ্ছলতা আমায় পেয়ে বসেছে –
নির্ভয়, নির্বিকার, নির্ভার।
দুপুরে আকাশ থেকে মেঘ, বিদ্যুৎ,
রাতে নিরাপদ নিজের সাথে যৌনবৃত্ত।
আমার কি হরমোন কর জোরে
এবার বলছে তবে – লিখতে হবেনা কিছু,
বিমুখ হও, থিতু হয়ে বসো?
প্রতিদিন এই হাত মোবাইল খোঁজে,
আর রাতে প্রতিদিন নেমে নেমে যায়।
হরমোন,
আর কিছু থিতু হওয়া বাকি আছে,
নির্বিকার স্বচ্ছলতায়?
৭ সেপ্টেম্বর, ২০২৬
Comments
Post a Comment