যে সকাল সুস্থতার খবর আনে, সে সকালে নামো তুমি গাঢ়। অপ্রসঙ্গে দেখা হওয়া, বেলাইন প্রত্যাশা হাজারো সম্ভাবনাময়ের আলো তোমার এই সুস্থ চাঁপাফুল-বিছানায় কখনো এলিয়ে পড়ে। হেমন্তে পৃথিবী এখন, অথবা আজকাল, তেমন অমলিন নিয়ে আসেনা, ঠিকই, তবু তো ইচ্ছে হয়, তোমার জানুতে বসি, অশরীরী আবহাওয়া জড়িয়ে ধরছে ধিকিধিকি আশরীর প্রলম্বিত বানে। এ অসুখে বুকে আসা সঙ্গত? হোপলেস রোম্যান্স কাহাকে বলে তোমার ছেলে, বা নাতি, জানে? ২৭ মে, ২০২৬